
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অনলাইন জুয়া নির্মূলের প্রত্যয়ে ‘নিরাপদ খুলনা চাই’ সোনাডাঙ্গা থানা শাখা কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ই অক্টোবর রাত ৮টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই-এর কেন্দ্রীয় সভাপতি সর্দার বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন। সংগঠনের সহ-সভাপতি কিংকর রাহা যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস ঢালী ও গাজী সালাউদ্দিন আনসারী, মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা খাতুন এবং দপ্তর সম্পাদক কামরুল ইসলাম। এছাড়াও সোনাডাঙ্গা থানা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি খন্দকার আখিরুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির, শামীম রেজা, মোহাম্মদ রেজাউল খান রাজু, মো. রাকিব ফেরদৌস, শাহনাজ, মোরশেদা বেগম, এস এম আরিফুল আলম তুষার, শেখ মারিফুল রহমান, খান মোহাম্মদ ফয়সাল, বাবুল সানা, গাজীর রোকনুজ্জামান, মোহাম্মদ খাইরুল আলম লিটন, কাজী মিরাজ, লাকি আজমির, মো. রহিম, মোছাম্মৎ শাহানা রহমান ও সোনালী আক্তার জেরিন প্রমুখ। সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ: খুলনার বিভিন্ন এলাকায় ক্রমবর্ধমান মাদক কারবার ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন: প্রশাসনের সার্বিক সহযোগিতায় কীভাবে খুলনার আইনশৃঙ্খলা আরও উন্নত ও জনবান্ধব করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সোনাডাঙ্গা থানার কার্যক্রমকে আরও গতিশীল করতে পূর্ণাঙ্গ থানা কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে বিশেষ আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।