1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরাতে ঘোড়াদৌড় দেখতে মানুষের ভিড়। ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক। এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

নিজের রেশনকে ঈদ উপহার হিসেবে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন ঝিকরগাছার ওসি সুমন ভক্ত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৬৬ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

নিজের রেশনকে ঈদ উপহার হিসেবে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত। ভিক্ষুক মুক্ত ঝিকরগাছা উপজেলার পৌর বাজারের খুঁজে পাওয়া ২০জন ভিক্ষুকদের মাঝে, সরকারি কর্মকর্তা হিসেবে নিজের প্রাপ্য ৩মাসের রেশন বিতরণ করেছেন। মানবিক থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চিরন্তনবাণী ধর্ম যার যার উৎসব সবার। যার জন্য অসহায়, দুস্থ, অবহেলিত পরিবারের সদস্যরা বাজারের ভিক্ষা করতে দেখে আমার সহধর্মিণীর সাথে একান্ত পরামর্শে আমার নিজের ৩মাসের জমানো রেশন ঈদ উপহার হিসেবে তাদেরকে দিতে পেরে আমি খুব আনন্দিত। রেশন হতে প্রাপ্ত চাল, ডাল, তেল, চিনি এবং ময়দার পরিবর্তে সংগৃহীত দুধ ও সেমাই দ্বারা কর্মহীন, শারীরিক ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে আপ্যায়ন করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার এই কাজে সহযোগিতা করেছে, আমার সেই সকল সহকর্মীদের। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কাজের উৎসাহ দাতা ও সার্বিক সহযোগিতাকারী আমার অর্ধাঙ্গিনীকে। সচেতন মহলের নিকট আমার দাবী আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান। এসময় তার সফর সঙ্গী ছিলেন সহধর্মিণী রাখি বিশ্বাস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT