1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

নাটোরে স্ত্রীকে কুপিয়ে জখম করে স্বামীর বিষপানে আত্মহত্যা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন ( নাটোর প্রতিনিধি) ।

 

 

নাটোরে পারিবাহিক কলহের জেরে স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে জখম করার পর স্বামী বিষপানে আত্মহত্যা করেছে। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী রাশিদা বেগমকে রাজশাহী মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ঋষি নওগা গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, দীর্ঘদিন থেকেই সাংসারিক নানা কারণে স্ত্রী রাশিদা বেগম রাসুর সাথে স্বামী হাসান আলীর মনোমালিন্য চলে আসছিল। আজ সকাল সাড়ে ১০ টার দিকে তারই জেরে ঝগড়া লাগে তারা।এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাসান আলী স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা স্ত্রীর চিৎকারে এসে উদ্ধার করে তাকে আশংকাজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

 

এদিকে, বেলা ১২ টার দিকে হাসান আলী পাশের একটি শিমুল বাগানে বিষপান করে অচেতন অবস্থায় পরে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকেও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান আলীর মৃত্যু হয়। আর আশংঙ্কাজনক অবস্থায় রাশিদা বেগমকে রাজশাহী মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT