1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা। খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩। দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ।

নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র পৃথক অভিযান, অস্ত্র-ইয়াবাসহ আটক-২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৪৮ বার পঠিত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র পৃথক অভিযানে একটি দেশীয় তৈরী পিস্তল ও ৭শ ৮০পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) গভীর রাতে বিজিবি’র বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুরিয়াছড়ি গ্রামের মনু মিয়ার ছেলে আবু তাহেরকে ইয়াবা এবং রামুর কচ্ছপিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকার বক্তার আহমদ এর ছেলে নজরুল ইসলামকে অস্ত্রসহ আটক করেন। বিজিবি সূত্রে জানা যায় আটক ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার। জারুলিয়াছড়ি থেকে আটক আবু তাহেরকে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় নজরুল ইসলামকে অস্ত্রসহ রামু থানায় হস্তান্তর করেন এবং বিজিবি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন,বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি অস্ত্র, মাদক, অবৈধ কাঠ ও চোরাচালান প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তবে বিজিবির এসব অভিযান চলমান আছে থাকবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT