1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে লকডাউন ৩৪টি মামলায় ১৭হাজার ৫০০টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯৯ বার পঠিত

স্বপন রবি দাশ, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ

হবিগঞ্জের নবীগঞ্জ চলমান লকডাউনের মঙ্গলবার (২৭ জুলাই) নবীগঞ্জ উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার পৌর এলাকার বাংলাবাজার, আউশকান্দি বাজার সহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানের বিরুদ্ধে ৩৪ টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (২৭ জুলাই) নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় সকাল থেকে বিকাল পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা অদ্য নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার, আউশকান্দি সহ বিভিন্ন বাজারে এ অভিযান করা হয়। সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উত্তম কুমার দাশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT