1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা। রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল। জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের মৃত্যুতে খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক বিবৃতি । বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাস চালকের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার পঠিত

স্বপন রবি দাশ,নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ

 

হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুমন দাশ (৩০) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে। মৃত সুমন দাশ কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সঞ্জয় দাশের ছেলে। সে পৌর এলাকার গয়াহরি গ্রামের বিজয় রায়ের মিনি বাস গাড়ি চালক ছিল।

 

করোনাকালীন সময়ে বাস বন্ধ থাকায় বুধবার (৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার ছালামতপুর বাসস্ট্যান্ডে তার গাড়ীটিতে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার ছালামতপুর বাস টার্মিনালে নষ্ট বাসটি ওয়ালডিং মেশিন দ্বারা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের সাব ইন্সেপেক্টর সুচরিত দাশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।

 

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT