1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

ধামইরহাটে সেবা গ্রহীতা ও মাদক বিরোধী আলোচনা সভা করেছেন নওগাঁ জেলা প্রশাসক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর ধামইরহাট উপজেলার সব শ্রেনীর মানুষের সেবা গ্রহীতা, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের সাথে এক মতবিনিময় সভা করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ, বক্তবে তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মুল, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিয়ন্ত্রনে প্রশাসনকে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি এবং কঠোর হওয়ার নির্দেশনা দেন। এ সময় ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও ধামইরহাট সরকারী এম এম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন, আড়ানগর ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী +কমল), ইসবপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী, ১৪ বিজিবি’র কোম্পানী কমান্ডার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার ৮ টি ইউপি চেয়ারম্যান, সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক নেতৃবৃন্দসহ নানান পর্যায়ের সুধীজন ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। ধামইরহাট সমাজসেবা অফিসার সোহেল রানা উপজেলা সম্পর্কে তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। তিনি ধামইরহাট থানা ভবন, পৌরসভা ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT