1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা।

ধামইরহাটে সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৯১ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে দীর্ঘ দিনের অপেক্ষা শেষে আলমপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাঙ্গামাটি বাজার থেকে খেলনা ইউনিয়নে যাতায়াতের আত্রাই নদীর উপর ২৮০মিটার পিএসসি গার্ডার সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‘র বাস্তবায়নে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ কাজের উদ্বোধন করেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, সম্পাদক আব্দুল গাফফার। ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সহকারি কমিশনার (ভুমি) ছিব্বির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নারী ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ওসি কেএম রাকিবুল হুদা, আলমপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান ওসমান গনী, খেলনা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হোসেন, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ।
উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র আওতায় প্রায় সাড়ে ৩৩কোটি টাকা ব্যয়ে আত্রাই নদীর উপরে নির্মাণ হচ্ছে সেতুটি। নদীর পূর্ব দিকে রাঙ্গামাটি বাজার থেকে পশ্চিম দিকে তালতলী নামক স্থানে দু’ই পাশেই ব্লক দিয়ে রাস্তা তৈরী এবং নদীর উপর ২৮০মিটার দৈর্ঘ এবং ৯.৮০ মিটার প্রশস্ত সেতু নির্মাণ করা হবে। নির্মাণ কাল ৩ বছর। সেতুটির নির্মাণ কাজ করবেন এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও ইথেন এন্টারপ্রাইজ লিমিটেড (জেভি) নামক ঠিকাদারী প্রতিষ্ঠান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT