1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা।

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন জেল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৫৩ বার পঠিত

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন জেল

নওগাঁ প্রতিনিধিঃ পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে নাসির উদ্দীন (নান্নু) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ১০ বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-১- এর বিচারক এ বি এম গোলাম রসুল দন্ডিত নাসির উদ্দিনের উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি নওগাঁর মহাদেবপুর উপজেলার কাশিবাড়ী কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে মহাদেবপুর উপজেলার কাশিবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাসির উদ্দীন নান্নুর সাথে উপজেলার স্বরসতীপুর গ্রামের আব্দুস কুদ্দুসের মেয়ে পারুল আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে ১১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এজাহার বর্ণিত ঘটনার ১০ মাস আগে কাশিবাড়ী কৃষ্ণপুর গ্রামের ময়নুদ্দিনের মেয়ে শারমিন আক্তারকে গোপনে বিয়ে করেন নাসির উদ্দীন। নিহত পারুল আক্তার দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতে পারলে স্বামীর সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং এই ঘটনার জেরে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত।এবং পারুল আক্তারকে মাঝে মাঝেই মারপিট করতেন নাসির উদ্দীন। ২০১৮ সালের ১২ জুন দিবাগত রাত ১০টা থেকে পর দিন ১৩ জুন সকাল ৭টার কোনো এক সময় নাসির উদ্দিন তাঁর প্রথম স্ত্রী ঘাড় মটকিয়ে ও পরে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন। পরে তাঁর স্ত্রীর স্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে বলে লোকজন জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করেন।

এ ঘটনায় নিহত পারুল আক্তারের মামা আবুল কালাম আজাদ বাদী হয়ে নাসির উদ্দীনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে পারুল আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT