1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

দুই জেলার তিন প্রতারাক ঈদগাঁও থানা পুলিশের জালে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য কে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর )দুপুর ১টা ৩০ মিনিটের সময় ঈদগাঁও বাস ষ্টেশন ইসলামী ব্যাংক চত্তরে এ অভিযান চালানো হয়।

 

জানা যায়, পুলিশ সুপারের ঘোষিত চলমান বিশেষ অভিযান সফল করার উদ্দেশ্যে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নেতৃত্ত্বে এসআই-মোঃ রেজাউল করিম, এস আই- মোহাম্মদ শামীম আল মামুন, এএসআই-রাসেল কাজী সঙ্গীয় ফোর্স সহ ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাসষ্ট্যান্ডের বর্নিত এলাকা হতে জনগনের সহায়তায় ১। মোঃ খোকন (৫০), পিতা মৃত লাল মিয়া ফকির, সাং-বহেরাতলা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, ২। মোঃ ফারুক (৪৮), পিতা মৃত মফিজ উদ্দিন মাতাব্বর, সাং-পূর্ব কাকুরা, শিরুয়াইল ইউপি, থানা- শিবচর, জেলা-মাদারীপুর, ৩। মোঃ সেলিম (৪৩), পিতা মৃত ইসমাইল, সাং-গোয়ালবাড়ী, শিমুলিয়া ইউপি, থানা-সাভার, জেলা-ঢাকা ০৩(তিন)জন প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়। উক্ত প্রতারক চক্রের সদস্যগন গত ২২/০৯/২০২১ তারিখ একজন ব্যাংকের গ্রাহক ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা হইতে ০১(এক)লক্ষ টাকা উত্তোলন করিয়া বাহিরে আসার সাথে সাথে পূর্ব হইতে উৎপেতে থাকা প্রতারক চক্রের সদস্যগন উক্ত গ্রাহককে বিভিন্ন প্রকার ছলচাতুরীর মাধ্যমে উক্ত টাকা আত্নসাৎ করিয়া পালিয়ে যায়। ২৩/০৯/২০২১ তারিখ উক্ত প্রতারক চক্র পূনরায় ঈদগাঁও বাসষ্ট্যান্ড এলাকায় ঘুরাফেড়া কালে ঈদগাও বাস স্টেশনে ফরিদুল আলমের মালিকানাধীন আলাদিনের চেরাগ ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এ প্রতারক চক্রের সদস্যদের জনতার সহযোগিতায় পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রাহকের আত্নসাৎকৃত টাকা উদ্ধার করা হয়। প্রতারক চক্রের প্রতারনাকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক ও জব্দ করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ।

 

উল্লেখ্য যে ধৃত আসামী মোঃ খোকন (৫০) এর বিরুদ্ধে (১) মুন্সিগঞ্জ সদর থানার মামলা নং-৩১/২১২ তাং-১৪/০৪/২০২১ ইং ধারা-৩৮০ দঃ বিঃ (২) সরিয়তপুর জাজিরা থানার মামলা নং-০৯/২৪ তাং-২০/০২/২০২০ ইং ধারা-৪০৬/৪২০/৩৭৯ দঃ বিঃ (৩) ডিএমপি এর তেজগাও শিল্পাঞ্চল থানার মামলা নং-৩৬/৩৬ তাং-২৭/০১/২০২০ ইং ধারা-৪২০/৩৭৯/৪১১ দঃ বিঃ, ২নং আসামী মোঃ ফারুক মিয়া (৪৮) এর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানার মামলা নং-৩১/২১২ তাং-১৪/০৪/২০২১ ইং ধারা-৩৮০ দঃ বিঃ, (২) কুষ্টিয়া সদর থানার মামলা নং-২৭ তাং-১৪/০৮/২০১৭ ইং ধারা-৩৯৪দঃ বিঃ, (৩) কুমিল্লা দাউদকান্দি থানার মামলা নং-৪২ তাং-৩০/০৮/২০১৩ ইং ধারা-৩৭৪৮) এর বিরুদ্ধে (১) মুন্সিগঞ্জ সদর থানার মামলা নং-৩১/২১২ তাং-১৪/০৪/২০২১ ইং ধারা-৩৮০ দঃ বিঃ, (২) কুষ্টিয়া সদর থানার মামলা নং-২৭ তাং-১৪/০৮/২০১৭ ইং ধারা-৩৯৪দঃ বিঃ, (৩) কুমিল্লা দাউদকান্দি থানার মামলা নং-৪২ তাং-৩০/০৮/২০১৩ ইং ধারা-৩৭৯ দঃ বিঃ, (৪) পাবনা ইশ্বরদী থানার মামলা নং-১৬ তাং-১৩/১২/২০০৬ ইং ধারা-৩৯২ দঃ বিঃ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT