1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা। কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রীর মরদেহ উদ্ধার। দাম কমানোর একদিন যেতে আবার ও বাড়ল স্বর্নের দাম। বটিয়াঘাটা উপজেলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক । ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন ব্যবহারে নির্বাচন কমিশন এর নির্দেশনা। থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক। কুষ্টিয়া-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টারে। দুর্গম ফারুয়াতে প্রচারণায় ব্যস্ত পহেল চাকমা। আজ থেকে ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী।

ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন ব্যবহারে নির্বাচন কমিশন এর নির্দেশনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টের চলাচলের জন্য বিভিন্ন যানবাহন ব্যবহারে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্দেশনা অনুযায়ী, প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা) ব্যবহার করতে পারবেন।
প্রতিটি গাড়িতে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যান থাকলে তাঁকেও এই পাঁচজনের মধ্যে গণ্য করা হবে।
যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) অনধিক দুজন অবস্থান করতে পারবেন।
নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্ট প্রত্যেকে নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও গানম্যান ছাড়া যানবাহনে অবস্থানকারী অন্যদের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রদত্ত স্টিকার-সংশ্লিষ্ট যানবাহনে প্রদর্শন করতে হবে।
এ ছাড়া প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ব্যতীত তাঁদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT