1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

ত্রিপুরায় বিজিবি-বিএসএফ’র বৈঠক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৮ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন,রামগড় প্রতিনিধি।

ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুমে বাংলাদেশ -ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তের সকল প্রকার অপরধ দমন, সন্ত্রাসীকর্মকান্ড ,চোরাচালানরোধ ও যে কোন সমস্যার সমাধানে পারস্পারিক সহযোগিতার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে বিজিবি -বিএসএফ। বৃহষ্পতিবার সাবরুম মহকুমার পঞ্চয়েত অফিস ভবনে সকাল সাড়ে দশটায় বৈঠক শুরু হয়ে বেলা সাড়ে তিনটায় শেষ হয়।সকালে বাংলাদেশের বিজিবি প্রতিনিধিদল রামগড়- সাবরুম সীমান্তের বাংলাদেশ ভারত মৈত্রী সেতু উপর দিয়ে ভারতে গমন করেন।বাংলাদেশের পক্ষে গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসানের নেতৃত্বে ১৭ সদস্যের বিজিবি প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে ত্রিপুরার উদয়পুর সেক্টরের সেক্টর কমান্ডার শ্রী ভগবত সিংএর নেতৃত্বে ১৪ সস্যের বিএসএফ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে দেশে ফিরে বিজিবি প্রতিনিধিদলের প্রধান গুইমারার সেক্টর কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান জানান, সোহার্দপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুদেশের সীমান্তে সকল ধরণের সমস্যা সমাধানে উভয় সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে আরও উন্নত সমন্বয়, দেশ বিরোধী জঙ্গী বা সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ও যৌথ পদক্ষেপ গ্রহণের জন্য তথ্য আদান প্রদান করা, চোরাচালান প্রতিরোধসহ সীমান্তের সকল অপরাধ দমনে পরস্পারিক সহযোগিতা দানের ব্যাপারে দুপক্ষই ঐক্যমত হয়েছে।
বৈঠকে বিজিবির অন্যান্য কর্মকর্তার মধ্যে ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এবিএম জাহিদুল করিম, ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার, ৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন বৈঠকে উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT