1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

তুষখালী কলেজের নতুন নামকরণ ‘তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ’।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

এম এফ এইচ রাজু,

পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ‘তুষখালী কলেজ’ এর নাম পরিবর্তিত হয়ে নতুন নামকরণ করা হয়েছে, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এর নামে কলেজটির নতুন নামকরণ করা হয়েছে ‘তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ’।

 

আজ সোমবার বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত এক পত্রে কলেজের নতুন নামকরণের অনুমোদন দেওয়া হয়।

 

পত্রে উল্লেখ করা হয়, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যানের সুপারিশের আলোকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন ‘তুষখালী কলেজ’ এর নাম পরিবর্তন করে ‘তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ’ নামে নামকরণে নির্দেশক্রমে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

 

‘তুষখালী কলেজ ’এর নাম পরিবর্তিত হয়ে কলেজটির নতুন নামকরণ ‘তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ’ হওয়ায় কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

উল্লেখ্য, মো. মহিউদ্দিন মহারাজ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান এবং সরকারের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শাহাদাৎ হোসাইন এর পুত্র। তিনি প্রথম নির্বাচিত পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়াও তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

তুষখালী কলেজের (বর্তমান নতুন নামকরণ হওয়া ‘তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ’) এর প্রতিষ্ঠাতা মো. মিরাজুল ইসলাম তার (মহিউদ্দিন মহারাজ) ছোট ভাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT