1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

তাড়াশে ধানের বস্তায় চাঁপা প্রাণ গেল এক যুবকের।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি ।

 

সিরাজগঞ্জের তাড়াশে ধানের বস্তার নিচে চাঁপা পড়ে কামরুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত কামরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের চকজয় কৃষ্ণপুর গ্রামের মৃত ইসাহক মন্ডলের ছেলে।

 

 

আজ (১৫ সেপ্টেম্বর ) বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে দুই মণ ওজনের ধানের বস্তা মাথায় নিয়ে পাশ্ববর্তী চলনবিলের মধ্যে থাকা নৌকায় নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

যুবকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল শেখ।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কামরুল ইসলাম সকাল সাড়ে নয়টার দিকে ধান বিক্রির উদ্দেশ্যে দুই মণ ওজনের একটি ধানের বস্তা মাথায় করে পাশ্ববর্তী চলনবিলের মধ্যে থাকা নৌকায় নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গেলে তার মাথায় থাকা ধানের বস্তাটি শরীরের উপর পড়লে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এমতাবস্থায় এলাকাবাসী এসে তাকে উদ্ধার করার কিছুক্ষণ পর তিনি মারা যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT