1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী।

তাড়াশে ইউনিয়ন পর্যায়ে রান্না করা খাদ্য বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩৪ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব  তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ‘কোভিড ১৯’র কারনে লকডাউনে কর্মহীন হয়ে পরা ছিন্নমুল, ভিক্ষুক ও অসহায়, রিক্সা-ভ্যান- চালক, খেটে খাওয়া,দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তাড়াশ সদর ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর বাজারে ৮ম দিনের মতো এ খাদ্য বিতরণ করা হয়। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লক ডাউন থাকায় মানুষ যখন কর্মহীন হয়ে পরেছেন ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর উপহার হিসেবে এই সকল কর্মহীন, অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করছেন ৬৪ সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

জানা গেছে গত ২৭ জুলাই মঙ্গলবার থেকে তার আসনে এই খাদ্য বিতরণ শুরু করছেন। ৮ম দিনে ইউনিয়ন পর্যায়ে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বাবুল আকতারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

প্রধান অতিথি খাদ্য বিতরণ কালে তার বক্তব্যে বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিরাজগঞ্জ ৩(তাড়াশ-রায়গঞ্জ) সংসদীয় আসনের মাননীয় এম,পি অধ্যাপক ডাঃ মোঃ আঃ আজিজ তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিদিন একবেলা রান্না করা খাবারের আয়োজন করেছেন। আমরা তার প্রতিনিধি হয়ে আপনাদের হাতে সে খাবার তুলে দিচ্ছি।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, অধ্যক্ষ আবু সাইদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার,সাবেক ছাত্রনেতা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT