1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

ডুমুরিয়ায় ভূমি সপ্তাহ’র উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৭১ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।

খুলনার ডুমুরিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ রোববার বিকেলে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়েজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোঃ মামুনুর রশীদ। ভূমি সেবা সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’।
সভায় প্রধান অতিথি বলেন, ভূমি সেবায় ডিজিটালাইজেশন নাগরিক সেবায় অনন্য পদক্ষেপ। বর্তমানে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ সরবরাহ, শুনানিসহ বিবিধ ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে একজন ব্যক্তি ভূমি অফিসে না এসেও হয়রানি মুক্তভাবে ভূমি সেবা পেতে পারেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয় ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। তবে হয়রানিমুক্ত ভূমি সেবার জন্য জনগণকে সচেতন হতে হবে।
সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, ভূমি সেবার সকল কার্যক্রম জনসম্মুখে প্রদর্শনের জন্য ১৯ মে থেকে ২৩ মে-২০২২ পর্যন্ত পাঁচ দিনব্যাপী উপজেলার রাজস্ব সার্কেল, ইউনিয়ন ভূমি অফিসে একযোগে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
এ সময় আরো উপস্হিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা দিলীপ রায়, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার,উপজেলা ভূমি অফিসের কানুন গো মোঃ হায়দার আলী,নাজির মোঃ সাইফুল্লাহ,অফিস সহকারী নাসির উদ্দীনসানা,সার্ভেয়ার মিরাজ হোসেনসহ ভূমি অফিসের অন্যান কর্মচারী বৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT