1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

ডুমুরিয়ায় বিদুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত‍্যৃ, কন্যা আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৬০ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।

খুলনার ডুমুরিয়ার কুলটি গ্রামে দুপুরে রান্না ঘরে খাবার খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। একমাত্র শিশু কন্যা আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার কুলটি গ্রামের কৃষক অভিজিত বিশ্বাস(২৮) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস(২৩) বুধবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে রান্না ঘরে খাবার খেতে যায়। কোন এক সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে রান্না ঘরের টিনের চাল ও বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। অজানা বশত তারা বেড়ায় স্পর্শ করলে ওই দম্পত্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে তাদের ঘরের মেইন সুইচ বন্ধ করে দেয় এবং তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এ সময় তাদের তিন বছর বয়সী শিশু অর্ণা বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যেয়ে আহত হয়। তবে শিশুটি এখন আশংকামুক্ত বলে জানা গেছে। তাদের মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT