1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

ঝিনাইদহের কোটচাঁদপুর ড্রাগনের খেতে বিদ্যুতের স্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ড্রাগন ফলের একটি খেতে শেয়াল তাড়ানোর জন্য লাগানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন ডেঙ্গু (৫০)। তিনি ওই ড্রাগন খেতের মালিক আজিজুল ইসলামের আপন চাচা। এই ঘটনায় ইকতার হোসেন (৪৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন এবং একটি গরুরও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুরের কুঠির দুর্গাপাড়া মাঠে।

নিহত শাহাদাত হোসেন কোটচাঁদপুরের তালসার উত্তরপাড়ার আমির হোসেনের ছেলে এবং ড্রাগনচাষি আজিজুল ইসলামের আপন চাচা। ওই ঘটনায় আহত চাষি ইকতার হোসেন বর্তমানে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তালসার পশ্চিমপাড়ার খেজের আলীর ছেলে।

প্রতিবেশী নজরুল ইসলাম জানান, ড্রাগনচাষি আজিজুল ইসলাম তাঁর খেতে শেয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুতের সংযোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে পাশের জমিতে চাষ করতে এসেছিলেন শাহাদাত হোসেন। একই সময়ে চাষি ইকতার হোসেন তার গরু নিয়ে সেখানে আসেন। এ সময় তাঁরা দুজনেই অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই শাহাদাত হোসেন মারা যান এবং ইকতার হোসেন আহত হন। একই সঙ্গে তাদের একটি গরুরও মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ বলেন, ‘মানুষের চিৎকার শুনে আমি সেখানে যাই। গিয়ে দেখি, শাহাদাত হোসেন মাটিতে পড়ে আছেন। ইকতার হোসেন তার ছেঁড়ার চেষ্টা করছেন। একটু দূরে একটি মৃত গরুও পড়ে ছিল। আমরা স্থানীয়দের সহায়তায় আহত ইকতারকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।’

আহত ইকতার হোসেন বর্তমানে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে ড্রাগনচাষি আজিজুল ইসলাম পলাতক রয়েছেন।

আজিজুল ইসলাম ওই গ্রামের মনু প্রধানীয়ার ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে কেউ কোনো অভিযোগ না করলে থানায় অপমৃত্যুর মামলা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT