1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন। খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে কয়রায় গণ সংবর্ধনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু।

ঝিকরগাছা পৌর যুবলীগের কমিটি বিলুপ্তের প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছায় পৌর যুবলীগের আহব্বায়ক কমিটি বিলুপ্তের প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল ১১ টার এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবলীগের আহব্বায়ক কমিটি আহবায়ক একরামুল হক খোকন। তিনি তার বক্তব্যে বলেন, উপজেলা যুবলীগের দুই যুগ্ম আহবায়ক সেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেন এর ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে ব্যর্থ হয়ে, বিগত ৬ সেপ্টেম্বর কোন আলোচনা, বর্ধিত সভা না করেই সংগঠন পরিপন্থী ভাবে ঝিকরগাছা পৌর যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করে। যার করণে সমগ্র ঝিকরগাছার মানুষের কাছে সমালোচিত হয়েছে ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি। আমরা পৌর যুবলীগ এ অসাংগঠনিক পন্থায় কমিটির বিলুপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী গত ৭অক্টোবর যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু স্বাক্ষরিত একটি চিঠিতে পৌর কমিটি পুরনায় বহাল করা হয়েছে। পাশাপাশি আর একটি চিঠিতে নিয়ম বহির্ভূতভাবে কমিটি বিলুপ্ত করায় উপজেলা যুবলীগের দুইজন যুগ্ম আহবায়ক সেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেনকে পৌর কমিটি বিলুপ্তকরণে কারণ দর্শানোর জন্য আগামী ১৪ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। উক্ত তারিখের মধ্যে সন্তোষজনক জবাব না দিতে পারলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে চিঠিতে জানিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মুনিরুল আলম মিশর, সদস্য ফজলে হাসান বাদশা, ফিরোজ জামান তুলি, তৌহিদুর রহমান, শাহিনুর রহমান শাহিন, ফারুক সরদার, আলমগীর হোসেন বাবু, ফারুক হোসেন, আরমান হোসেন, মিলন সহ আরো অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT