1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৪ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে একজন ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপার বিপিএম(বার), পিপিএম প্রলয় কুমার জোয়ারদারের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত’র দিক-নির্দেশনায় থানায় কর্মরত এএসআই মোঃ সহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে ফাঁসির আদেশ প্রাপ্ত পলাতক আসামী উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আয়াতুল্লাহ খমিন’র স্ত্রী মোছাঃ বিলকিস বেগম বহুদিন যাবৎ তার পিতার বাড়ি শার্শা উপজেলার তাউতাড়া গ্রাম থেকে সোমবার রাতে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা নং ০৮, তাং ১৪/১০/২০০৯, বিজ্ঞ আদালতের জিআর মামলা নং ১৪৪/২০০৯, দায়রা মামলা নং ৩১৬/২০১০।
এছাড়াও থানার বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত এসআই (নিঃ) কাজী মোঃ সাহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিত্তে বাঁকড়া টু পারবাজার ব্রীজের পশ্চিম পার্শ্বে অগ্রণী ব্যাংক লিমিটেড বাঁকড়া বাজার এজেন্ট ব্যাংকিং শাখার সামনে পাঁকা রাস্তার উপর হইতে মঙ্গলবার রাত্র ১২টার সময় ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাজিরবাগ গ্রামের তাইজেল হোসেনের ছেলে রমজান আলী ওরফে বাপ্পী (২৩) কে গ্রেফতার করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়। তার বিরুদ্ধে থানার মামলা নং-০১, তাং-০১/০২/২০২২। মঙ্গলবার দুপুরে ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী মোছাঃ বিলকিস বেগম ও মাদক ব্যবসায়ী রমজান আলী ওরফে বাপ্পীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT