1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকী পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ (বড় সাহেব) এর ৩৯ তম এবং মরহুম আব্দুল হালিম (মেহেদী সাহেব) এর ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মরহুমদের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার (১১ আগষ্ট) বিকাল ৫টায় স্থানীয় সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে বড় সাহেব এর পুত্র শফিউল আযম রুমী এবং মেহেদী সাহেব এর পুত্র ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উক্ত দোয়া অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দীকি বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মিজানুর রহমান, নির্বাহী সদস্য এডভোকেট ইছাহক, জেলা বিএনপির সদস্য হাজী আনিসুর রহমান মুকুল, ঝিকরগাছা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোবারকপুর পীরতলা জামে মসজিদের পেশ ইমাম মুশফিকুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT