1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

ঝিকরগাছায় লেবু বাগান থেকে গৃহবধূর সখী লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৪৮ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের তালসারির মাঠ এলাকায় আব্দুর সাত্তারের লেবু বাগান থেকে সকিনা খাতুন ওরফে সখী (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশটি উক্ত গ্রামের নিয়াম উদ্দীনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকিনা খাতুনের সাথে নিয়াম উদ্দিনের ২৫ বছর পূর্বে বিবাহ বন্ধনে হয়। তাদের সংসার জীবনে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। গৃহবধূর মেয়ে শশুর বাড়ীর লোকজনের অভিযোগ করেন রবিবার সন্ধ্যায় সকিনা খাতুন মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামে বাবারবাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বাবার বাড়ি পৌছায়নি। বাড়ির লোকজন নিকটতম আত্মীয় স্বজনের নিকট খোঁজ খবর নিয়েও তাকে খুঁজে পায়নি। অতঃপর সোমবার (১৬ মে) সকাল ৯টার দিকে সোনাকুড় গ্রামের তালসারির মাঠের আব্দুর সাত্তারের লেবু বাগানে ওই গৃহবধূ সকিনা খাতুনের মরদেহ দেখতে পান স্থানীয় চাষীরা। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সার্কেল এসপি জুয়েল ইমরান ও থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপিটালে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, কি কারণে এই হত্যা কান্ড ঘটেছে, সেটা এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে পরকীয়ার কারণে এই হত্যা কান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাতে এই রিপোর্ট লেখা পূর্ব মুহুত্ব পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT