1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

ঝিকরগাছায় রাতের আধারে রাস্তার ৬টি গাছ উধাও : জেলা প্রশাসকের নিকট অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৬১ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা পৌরসদরের কাটাখাল আফিল রোডের রাস্তার পার্শ্বের ৭টি জেলা পরিষদের গাছের মধ্যে রাতের আধারে ৬টি মেহগনীগাছ উধাও হয়েছে। এ বিষয়ে কৃষ্ণনগর গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদুল ইসলাম সাজু(৪০) বাদি হয়ে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মধ্যে রাতের আধারে ৬টি উধাও’র বিষয়ে সাজ্জাদুল ইসলাম সাজু সংবাদকর্মীদেরকে বলেন, পৌরসদরের কাটাখাল আফিল রোডের তার জমির উপরে থাকা রাস্তার পার্শ্বের ৭টি জেলা পরিষদের গাছের মধ্যে রাতের আধারে ৬টি উধাও করেছে কৃষ্ণনগর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মাহবুর রহমান(৪৫), মৃত আফজাল হোসেনের ছেলে মানুষ ফকির (৪৮) ও সাগরপুর গ্রামের মৃত মনসের আলীর ছেলে ইয়াকুব হোসেন (৫০) সহ আরো অজ্ঞাত কিছু লোক এই কার্যক্রম পরিচালনা করেছে বলে তিনি জানান।
এ বিষয়ে মানুষ ফকিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার চাচতো ভাইয়ের লাগানো গাছ। গাছ কাটলে ও কেটেছে। গাছ বড় হলে হয়তো সমস্যা হতে পারে। তাই গাছ কেটে নিয়েছে। গাছ জেলা পরিষদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গাছ তো জেলা পরিষদ লাগায়নি। আর জয়গাতো জেলা পরিষদের না। জায়গা তো আমাদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT