1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা।

ঝিকরগাছায় বিনামূল্যে জন্মনিবন্ধনের বিষয়ে মা সমাবেশ ও প্রবীণদের মাঝে টর্চলাইট বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৩৫ বার পঠিত

ঝিকরগাছায় বিনামূল্যে জন্মনিবন্ধনের বিষয়ে মা সমাবেশ ও প্রবীণদের মাঝে টর্চলাইট বিতরণ

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুও পরপরই নিবন্ধন শ্লোগান সামনে রেখে শিশু জন্মের ৪৫দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন গ্রহণ বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক মা, এনজিও প্রতিনিধি/সমাজকর্মী, ক্লিনিক মালিক, সাংবাদিক, শিক্ষক ও জন্ম ও মৃত্যু সনদ গ্রহণকারীদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন যশোরের স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) মোঃ হুসাইন শওকত। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, নিশ্চিন্তপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় এবং পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক মোঃ আমিরুল কবীর। সাংবাদিক মোঃ আলমগীর হোসেনের উপস্থাপনায় অন্যান্যেও মধ্যে হাজিরবাগ ইউপি সচিব আবু সাঈদ, ইউপি সদস্য আতিয়ার রহমান, নির্বাসখোলা ইউপি সদস্য ওহেদ আলী, পেন ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সদস্য এসএম জাহাঙ্গীর, সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, মোঃ রহমত উল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে পেন ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় ৩০জন প্রবীণদের মাঝে রাতে আলো টর্চলাইট বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT