1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

ঝিকরগাছার আলিনা জুট মিলস্ লিমিটেডে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৬১ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের অবস্থিত আলিনা জুট মিলস্ লিমিটেডে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ৫৫মিনিটের দিকে হেসিয়ান তাঁত মেশিনের ২৭নং ইলেকট্রিক সাইটে সটসার্কিটের কারণে আকস্মিক আগুন লাগে। যার করণে অনেক কাঁচামাল, জুট ইয়ার্ন ও মেশিনারীজ ভস্মিভুত হয়। এই ঘটনায় ঝিকরগাছা থানায় জিডি করা হয়েছে। আলিনা জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপক মোঃ মাহফুজুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টা ৫৫মিনিটের দিকে হেসিয়ান তাঁত মেশিনের ২৭নং ইলেকট্রিক সাইটে সটসার্কিটের কারণে আকস্মিক আগুন লাগে। এতে মিলটিতে থাকা কাঁচামাল, পাটজাত পণ্য ও মেশিনারীজের ব্যাপক ক্ষতিসাধন হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মিলে আগুনে ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা যায়নি। নিরুপনের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের উপ সহকারী মোঃ আনোয়ারুল হক জানান, ফায়ার সার্ভিসের ঝিকরগাছার ২টি ও আমাদের যশোরের ১টি ইউনিট প্রায় ২ঘন্টা যাবৎ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়েছে। আমরা ধারনা করছি বিদ্যুতের সটসার্কিটের কারণে এই আগুন লাগতে পারে। তবে তদন্ত না করে ক্ষয়ক্ষতির হিসাব এখনো বলা সম্ভব হচ্ছে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT