1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

ঝালকাঠি জেলা যুবদলের দুই সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 

ঝালকাঠি জেলা যুবদলের শামীম তালুকদারকে আহবায়ক এবং আনিসুর রহমান খানকে সদস্য সচিব করে দুই সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় দলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ ঘোষণা করা হয়।

 

এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই ঝালকাঠি জেলা যুবদলের নেতাকর্মী সহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছে জেলার বিভিন্ন স্থানে। নব নির্বাচিত আহবায়ক ও সদস্য সচিবকে জানিয়ে ফুলেলে শুভেচ্ছা। ইতোমধ্যেই নিজেদের চাহিদা অনুযায়ী পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে নেতাকর্মীরা।

 

কমিটির ব্যাপারে নতুন আহবায়ক শামীম তালুকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ কর্ণধার, বাংলার আপামর জনতার প্রানের স্পন্দন, প্রিয় নেতা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের উপরে বিশ্বাস এবং আস্থা রেখে যেই দায়িত্ব দিয়েছে তার মান রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করব। ঝালকাঠি জেলার যুবদলের সকল কমিটি তারেক রহমানের নির্দেশনা মেনে গঠন করে সরকার পতনের আন্দোলনে মাঠে থাকবো আমরা। আমরা দেখিয়ে দিতে চাই বিগত দিনের ঝালকাঠি জেলা যুবদলের সকল কমিটির চেয়ে আমরা যোগ্য।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT