1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

চাটখিলে ভোটের ফলাফল পাল্টে বিজয় চিনিয়ে নেওয়ার অভিযোগ মেম্বার প্রার্থীর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টোরঃ

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইবারের মেম্বার আবদুল ওয়াদুদ ভোটের ফলাফল পরিবর্তন করে প্রতিদ্বন্ধীর পক্ষে বিজয়ী ঘোষনা করার অভিযোগ।
নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদ নিবার্চনে ভোট কেন্দ্রের ফলাফল পাল্টে দিয়ে বিজয় ছিনিয়ে নেয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে দুই বারের আবদুল ওয়াদুদ নামের একজন মেম্বার প্রার্থী। শুক্রবার ১৪ই জানুয়ারি দুপুরে তিনি তার উপজেলার সোমপাড়া ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলেনে লিখিত বক্তব্যে আবদুল ওয়াদুদ জানান, তিনি চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে প্রায় ১১ বছর থেকে নির্বাচিত মেম্বার হিসেবে জনগণের সেবা করে আসছেন। তারই ধারাবাহীকতায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই পদে র্নিবাচনে প্রার্থী হন। ইভিএমে অনুষ্ঠিতি এই র্নিবাচনে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে বিজযী ঘোষনা করে। এর দু’ঘন্টা পর তাকে বাদ দিয়ে ফের আরেকজন প্রার্থীকে বিজয়ী ঘোষনা করে কেন্দ্রের সংশ্লিষ্ঠ প্রিসাইডিং অফিসার। সংবাদ সম্মেলনে আবদুল ওয়াদুদ ফলাফলের দুটোশিট সাংবাদিকদের প্রর্দশন করেন। যার একটিতে তার প্রতিদ্বন্ধীর প্রাপ্ত ভোট ৪শ ২৯ দেখানো হয় আর অপরটিতে একই প্রার্থীর ভোট পাল্টে দিয়ে দেখানো হয় ৫শ ২৯ ভোট।
তিনি তার ভোটের ফল পাল্টে দিতে সংশ্লিষ্ট প্রার্থী ও প্রিসাইডিং অফিসারের চ্যাটিংয়ের স্ক্রিন শটের কপিও আছে বলে দাবি করেন।
আবদুল ওয়াদুদ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উৎঘাটনের মাধ্যমে তার বিজয়কে ফিরিয়ে দিয়ে র্নিবাচনকে কলঙ্কমুক্ত করতে র্নিবাচন কমিশনের প্রতি আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT