1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরাতে ঘোড়াদৌড় দেখতে মানুষের ভিড়। ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক। এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বিপুল পরিমাণ নকল ওষুধের সরঞ্জাম জব্দ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

নয়ন ঘোষ ।

 

নকল ওষুধ তৈরির কারখানার গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় বাজিতপুর-বাহাদুর মোড়লের টোলা এলাকায় অভিযান চালিয়ে ঔষধ তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। এসময় মালিককে কারাদন্ড দেয়া হয়েছে। অপর অভিযানে হেরোইন উদ্ধার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল। সাজাপ্রাপ্ত কারখানার মালিক শিবগঞ্জ উপজেলার বাজিতপুর-বাহাদুর মোড়লের টোলার মো. লায়োশের ছেলে মো. বানী ইসরাইল (৩৩)।

বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিজিবি এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় বিপুল পরিমাণ নকল ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসনোটে এ তথ্য নিশ্চিত করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে আলাদাভাবে ৪টি দল কানসাট, সোনামসজিদ, কিরণগঞ্জ এবং জমিনপুর এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বীর উপস্থিতিতে কানসাট এলাকায় বাজিতপুর-বাহাদুর মোড়লের টোলা নামক স্থানে নকল ওষুধের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। অধিনায়ক আরও জানান, অভিযানে নকল ওষধ তৈরির কারখানার মালিক শিবগঞ্জ উপজেলার বাজিতপুর-বাহাদুর মোড়লের টোলার মো. বানী ইসরাইলকে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এছাড়াও বৃহস্পতিবার রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপি সীমান্ত পিলার ১৮৫ হতে ২০০ গজ ভেতরে তোহাখানা হতে মালিকবিহীন ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইনের মূল্য ২০ লাখ টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT