1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

চাঁদপুরে কাজের মেয়েকে ধর্ষণ, চেয়ারেম্যান প্রার্থী ও গৃহকর্তী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৬৮ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধি

 

চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতাল ভবনে এক যুবতীকে জোড় পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ও গৃহকর্তী পলি বেগম। এ ঘটনায় প্রধান আসামী বাবুরহাট রুপালী ব্যাংক শাখার ম্যানেজার ইলিয়াছ হোসেন এখনো পলাতক রয়েছে।

 

ভুক্তভুগীর শ্বাশুরি জানায়, প্রিমিয়ার হাসপাতালের পিছনের আরেকটি ভবনের ৭ম তলায় ভাড়া থাকেন রাবেয়া প্রকাশ পলি নামের এক নারী। তার বাসায় কাজের মেয়ে হিসাবে কাজ করতো ভুক্তভোগী ওই যুবতী। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় পলির ডাকে সারা দিয়ে ভবনে ঢুকেন অভিযুক্ত ২ যুবক। পরে তারা জোড়পূর্বক তার ছেলের বউকে পালাক্রমে ধর্ষণ করে।

পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আমরা ভাড়াটিয়া রাবেয়া প্রকাশ পলি এবং ধর্ষণের অভিযোগ উঠা কামরুজ্জামানকে আটক করি। বুধবার (৪ আগস্ট) কামরুজ্জামান ও গৃহকর্তী পলিকে আদালতে প্রেরণ করি। অভিযোগ উঠা কামরুজ্জামানের সহযোগী ইলিয়াস হোসাইনকে আটক করতেও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশীদ বলেন, আঁখি বেগম নামের এক নারী বাদি হয়েছে চাঁদপুর মডেল থানায় মামলা করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের-৯ (৩) অনুযায়ী আটক ২ জনকে আদালতরে পাঠনো হয়েছে। আমাদের পক্ষ থেকে ভুক্তভুগী যুবতীকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পলাতক আরেক আসামীকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT