1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

গোহাইল ইউপি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নৌকা মার্কায় ভোট দিন: যুবলীগ নেতা ইনোকী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোহাইল ইউপিবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট দিতে আহবান জানান যুবলীগ নেতা ইনোকী। তিনি বলেন, সকল ভেদাভেদ ভূলে আমরা ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার প্রার্থীর বিজয় ছিনিয়ে নিব। মাননীয় প্রধানমন্ত্রী গোহাইল ইউপিতে নৌকা মার্কার প্রার্থী মনোনীত করেছেন বর্তমান চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুকে। আমিও নৌকা প্রতীক প্রত‍্যাশী ছিলাম কিন্তু প্রধানমন্ত্রী আমাকে দেন নাই এতে আমার কোন দূখখ‍্য নেই। তিনি যাকে মনোনীত করেছেন আমরা সকলেই তার পক্ষেই কাজ করছি এবং করব।

 

মঙ্গলবার বিকেলে জামাদারপুকুর বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য এসব কথা বলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ‍্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি আলী ইমাম ইনোকী।

 

এ পথসভায় ইউপি আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগের স‍ভাপতি হাফিজার রহমান, জাহাঙ্গীর হোসেন, বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বাচ্চু মিয়া, সদস্য মাইদুল ইসলাম, বেলাল হোসেন, ছামছুল হক, আব্দুর রউফ, যুবলীগের জয়েন সেক্রেটারি রানা মিয়া, মজনু মিয়া, একরাম হোসেন, ফারুক হোসেন, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সাধারণ সম্পাদক সুদেব কৃষক লীগের সেক্রেটারি শ‍্যাম চন্দ্র, ছাত্রলীগ নেতা মানিক মিয়া, রাকিব, তারেক, সৌরভ শ্রমীকলীগ নেতা রায়হান আলী, রাসেল, দেলোয়ার, জুয়েল প্রমূখ।

 

উল্লেখ্য; দিনব্যাপী গোহাইল ইউপি পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে গোটা ইউপিব‍্যাপী মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে বাড়ি ভোট চেয়েছেন যুবলীগ নেতা আলী ইমাম ইনোকী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT