1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

গজারিয়ায় বন্ধুর বাবাকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীকে কুপিয়ে জখম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬১ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এইচএসসি শিক্ষার্থীর বন্ধুর বাবাকে মারধরের ঘটনায় প্রতিবাদ করায় প্রতিপক্ষ শিক্ষার্থী জিসান প্রধান শাওন কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী জিসান প্রধান শাওন গজারিয়া ইউনিয়ন গোসাইরচর গ্রামের বাবু প্রধানের ছেলে।

আহত শিক্ষার্থী জিসান প্রধান জানান বন্ধু কামরুলের পিতা মিশুক চালক সাইদুল মোল্লা, কে একই দিন সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করেছে প্রতিপক্ষ গজারিয়া গ্রামের হামলাকারী চক্র। একই দিন রবিবার সন্ধ্যায় আমার বন্ধু আকাশ, লাবিব, ইয়াসিন ও ইনান সহ গজারিয়া গ্রাম এলাকায় ঘুরতে যাওয়া প্রসঙ্গে মারধরের বিষয়টি জানতে চাওয়া হয়েছে, প্রতিপক্ষ আলিনুর প্রধানগং দের নিকট। হামলাকারী আলিনুর প্রধান, সিয়াম, দীপু সহ ৭ থেকে ৮ জনের একটি চক্র কথা কাটাকাটির একপর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায় । তখন বন্ধুরা দৌড় দিয়ে পালিয়ে গেলেও ,আমি দৌড় দিতে যেয়ে পড়ে যাই । আলিনুর সহ সাথে সংঘবদ্ধচক্র আমাকে কুপিয়ে আহত করে।

আহত জিসান প্রধান শাওন, এইচএসসি শিক্ষার্থী গজারিয়া সরকারি কলেজ। আহত শিক্ষার্থীর বাবা বাবু প্রধান জানান গজারিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে আলিনুর , জাহাঙ্গীর হোসেনের ছেলে সিয়াম, এবং দীপু সহ ৭ থেকে ৮ জনের একটি চক্র আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে। আহত শিক্ষার্থী জিসান গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। প্রতিপক্ষ হামলাকারী আলিনুর গং চক্রটি ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের মতামত পাওয়া যায় নাই। গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়েছে ঘটনাটির সংবাদ মৌখিকভাবে অবগত হয়েছি। লিখিত কোন অভিযোগ পাওয়া যায় নাই ।সংশ্লিষ্ট অপরাধীদেরকে গ্রেপ্তারের নির্দেশ না দেওয়া আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT