1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত। কাপ্তাই হ্রদের পানি কিছু দিনের মধ্যে না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ : চুরমার হবে হাজারো কৃষকের স্বপ্ন। খুলনা নগরীতে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই। বাগেরহাট যুবকের দুই হাত ও একটি পা বিছিন্ন করেছে দুর্বৃত্তরা। মুরাদনগরে দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান । বিনম্র শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে শনিবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। শহিদ ও মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শনে ইউএনও হাসনাত জাহান খান। দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ ।

খুলনা নগরীতে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পঠিত

অনিমেষ সানা খুলনা প্রতিনিধি।

সালাম গাজী (৩৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স গলির সামনে হাওড়া ব্রিজের ওপর এ হামলা চালায় দুর্বৃত্তরা।

সালাম গাজী নগরীর লবণচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা ইব্রাহীম গাজীর ছেলে।

হামলাকারীরা তার ডান হাতে দুটি কোপ দিয়ে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় দুইজন হামলাকারী অতর্কিত আক্রমণ চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, মাদকের টাকার বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং একই এলাকার আরেকটি চক্রের সদস্যদের হাতে তিনি হামলার শিকার হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT