1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

খুলনা প্রতিনিধি।
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে নগরীর লবণচরা থানার বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে ঘটনাটি ঘটে।

আহত যুবক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সে লবণচরা থানার ভুতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কতিপয় দুর্বৃত্ত তাকে লক্ষ করে পরপর দুই রাউন্ড গুলি করে। দু’টি গুলি তার ডান পায়ের হাটুতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়।

লবণচরা থানার এসআই খালিদ হাসান এ প্রতিবেদককে বলেন, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে ব্যাপক রক্ত ক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনায় আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT