1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

কয়রা থানার অফিসার ইনচার্জ  জিএম ইমদাদুল হক আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি ইতিপুর্বেও জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা গ্রহণ করেন। 

১৭ আগস্ট রবিবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন তাকে এই সম্মাননা প্রদান করেন। এ ছাড়াও একই অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ কয়রা থানার এস আই তারেক মাহমুদ, এস আই বিজন, এস আই প্রণয় মন্ডল, এস আই তনয় কুমার পাল, এএস আই আব্বাস উদ্দিন, এএসআই আবু জাহিদ, এএসআই ফজলুল হক এবং এএস আই ফরিদুল ইসলাম সহ মোট ৮ জন চৌকস পুলিশ  অফিসারকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

 জানা গেছে, ২০২৫ সালের জুলাই  মাসে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জিএম ইমদাদুল হক এ পুরস্কার পেয়েছেন। 

এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্চ (ওসি)) ইমদাদুল হক বলেন, এই সম্মান আমার নয়, কয়রা থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সব সময় জনগণের পাশে আছি। তিনি কয়রার সার্বিক আইনশৃঙ্খলা ভাল রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৮/০৮/২৫ ইং। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT