1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা।

কয়রায় সুধীজন ও সরকারী কর্মকর্তাদের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের মত বিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ

কয়রায় সুধীজন ও সরকারী কর্মকর্তাদের সাথে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হােসেন (এনডিসি) মত বিনিময় করেছেন। কয়রা উপজেলা প্রশাসন এ মতবিমিয় সভার আয়ােজন করেন।

৪ সেপ্টম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হােসেন (এনডিসি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হােসেন, উপজপলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাইন বিল্যাহ, মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির আলী গাইন, আঃ ছাত্তার পাড়, বিজয় কুমার সরদার, মােহাঃ হুমায়ুন কবির, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, সরকারী মহিলা কলেজপর অধ্যক্ষ এস এম আমিনুর রহমান, কপােতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, রিয়াছাদ আলী, বিআরডিবির চেয়ারম্যান মাঃ শাহাদাত হােসেন প্রমুখ।

মত বিনিময় সভায় উপস্থিত বক্তরা প্রধান অতিথির নিকট কয়রার বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। তিনি বক্তা দর বক্তব্য মনােযােগ সহকারে শােনেন এবং পর্যায়ক্রমে সেগুলাে সমাধানের চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। পরে তিনি কয়রা উপজেলার গাঁতীরঘেরী ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। এর আগে খুলনার বিভাগীয় কমিশনার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য পানির ট্যাংকি বিতরণ করেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT