1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হলো মন্ত্রদীক্ষা অনুষ্ঠান। কেশবপুরে ঘাসফুল সাহিত্য পত্রিকার আলোচনা অনুষ্ঠান। কেশবপুর পাঁজিয়ার কৃতি সন্তান খুবির উপ- রেজিস্ট্রার সিরাজুল ইসলামের ইন্তেকাল। সুন্দরবনে দস্যু দমনে বন বিভাগের অভিযান  ৩ টি দেশীয় বন্দুক সহ ৪ রাউন্ড গুলি উদ্ধার । কেশবপুর আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মণিরামপুর সাহিত্য পরিষদের আয়োজনে ৯৬তম মাসিক সাহিত আড্ডা। কয়রায় সহস্রাধিক দুঃস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প- ঔষধ বিতরণ । শ্যামনগরে নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। কেশবপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে কৃষকের ব্যপক ক্ষতি। মণিরামপুর “পরিবার স্বেচ্ছাসেবী” সামাজিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

কয়রায় সহস্রাধিক দুঃস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প- ঔষধ বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
বাংলাদেশের সর্ব দক্ষিণের জনপদ খুলনার কয়রা উপজেলায় অসহায় -দুঃস্থ  মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে  দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

১০ এপ্রিল  শুক্রবার সকালে উপজেলার জায়গীর মহল খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রী কলেজে পিস ফাউন্ডেশনের সহযোগীতায় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন শামছুর রহমান ফাউন্ডেশন,  সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ও আইসিডির বাস্তবায়নে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কয়রার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রায় এক হাজারেরও বেশি নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হয়। এবং বিনামূল্য ঔষধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে সমাজসেবক শাহ- মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাতুল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান  মেজর (অবঃ) মেসবাহুল ইসলাম, সদস্য সচিব ইকবাল হোসেন, আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান(আশিক) পিস ফাউন্ডেশনের  সদস্যবৃন্দ, কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মুস্তাফিজুর রহমান(সোহাগ), আইসিডির উপদেষ্টা মাওঃ মোস্তাফিজুর রহমান, আইসিডির সদস্য আশিকুজ্জামান, রাসেল আহমেদ, মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, হায়দার আলী, আমিরুল ইসলাম, জাকি মুজাহিদ, সুব্রত মুন্ডাসহ আইসিডির অন্যান্য সদস্যবৃন্দ। 

চিকিৎসা সেবা নিতে আসা বৃদ্ধ আঃ ছাত্তার বলেন, দীর্ঘদিন ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলাম। শুনলাম বাইরে থেকে বড়বড় ডাক্টার আসছে তাই চিকিৎসা নিতে আসলাম।  ডাক্টার দেখার পর সাথে ফ্রি ওষুধ ও দিয়েছে। 

রোগী কোহিনুর খাতুন বলেন, আমি কয়রা সদর থেকে চিকিৎসা নিতে এসেছি, শুনেছি এখানে ভালো ডাক্টার এসেছে। আমার সমস্যা দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি। 

এসময় বক্তরা বলেন, খুলনার এই উপকূলীয় অঞ্চলের মানুষ ভৌগোলিক কারণেই উন্নত চিকিৎসাসেবা থেকে অনেকটা বঞ্চিত। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করা ইবাদতেরই অংশ। সিরাতুল হুদা ট্রাস্ট ও সহযোগী সংগঠনগুলোর এই ক্ষুদ্র প্রয়াস আজ শত শত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমরা চাই প্রতিটি নাগরিক যেন তার মৌলিক স্বাস্থ্য অধিকার ফিরে পায়।প্রান্তিক জনপদের জীবনমান উন্নয়নে তাদের এই মানবিক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১০/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT