1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করলেন বিএনপির প্রার্থী বাপ্পী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রার কপোতাক্ষ কলেজের অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে।

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার  বেলা ১১ টায় কলেজের সম্মেলন কক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এই বই বিতরণ করা হয়। কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাবেক সহকারী অধ্যাপক  আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ ( কয়রা-পাইকগাাছা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল, কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, মোঃ কামরুল ইসলাম, মহররম ফকির, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, যুবদল নেতা মোতাসিম বিল্যাহ, ইহছানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আহাদুর রহমান লিটন, আছাদুল ইসলাম, আনারুল ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, জাসাসের সাধারণ সম্পাদক ডাঃ আমিনুর রহমান, উপজেলা ছাত্র দলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হোসেন, ছাত্র নেতা মোঃ আলমগীর হোসেন, ইমরান হোসেন প্রমুখ।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১১/১২/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT