1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রায় জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা অভিযোগ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ঘুঘরাকাটি গ্রামের মৃত আক্কাছ আলী সানার পুত্র মোঃ আহসান হবিব সানা।

২ আগষ্ট রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যেই তিনি জানান, গত ২৮ জুলাই কয়েকটি পত্রিকায় কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টায় জিডি, ধারালো দা দিয়ে হত্যার হুমকি আতংকে ভুক্তভোগী পরিবার, শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আদৌও সত্য নয়। এটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এ ব্যাপারে আমাদের প্রতিপক্ষ মইনুল হক তরফদার কয়রা থানায় একটি মিথ্যা জিডি করে হয়রানী করছে। যা তদন্ত করলে সকল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত ঘটনাটি হলো যে, বাগালী মৌজায় ৪৫ খতিয়ানে এসএ অনুয়ায়ি ২৭৩ দাগে ৩৮ শতক জমি আমরা হকদার। ঐ জমি আমরা দির্ঘদিন ধান চাষাবাদ করে দখলে রয়েছি। ঐ জমি নিয়ে আমাদের প্রতিপক্ষ মইনুল হক তরফদার গংরা কয়রা উপজেলা বিজ্ঞ নির্বাহী আদালতে একটি মামলা দায়ের করেন।

 উক্ত মামলায় তদন্তপুর্বক এসএ ২৭৬ দাগে ১৯৭ খতিয়ান বর্তমান ৬৮১ দাগে তাদের জমি রয়েছে বলে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। সেটি প্রতিপক্ষরা না মেনে বিআরএস রেকর্ডীয় সুত্রে আমাদের জমি দখল করার ষড়যন্ত্র করছে। এতে আমরা বাধা দিলে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করে আসছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের রায় অনুযায়ী সেই দাগ খতিয়ানে তারা জমি দখল করলে আমাদের কোন আপত্তি নেই। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

 কযরা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে জোরপূর্বক কোন ব্যাক্তি জমি দখল করতে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০২/০৮/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT