
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, কপোতাক্ষ কলেজ, কয়রা সরকারি মহিলা কলেজ, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সোনালী ব্যাংক সহ বিভিন্ন সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন।
এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারী, শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ভাষা দি্বসের তাৎপর্যের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাঃ মিজানুর রহমান,
উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজেল, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, ইউপিইটিসি ইন্সট্রাক্টর মোঃ লোকমান হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ ছালাম, শিক্ষক আঃ রউফ, শিক্ষার্থী তাবাসুম, আবির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ২১/০২/২৬ ইং।