1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৬ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
খুলনার কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমরান হোসেন (১৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের পায়রাতলার আইট গ্রামের আব্দুল জব্বার গাজীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়রা সদর ইউনিয়নের খেজুরবাগ মসজিদের পাশে দুই গ্রু‌পের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটে। একপর্যায় ইমরানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। মূুুমূর্ষ‍ু অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়। স্থানীয়রা ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরে এ সংঘর্ষ হয়।

নিহতের বোন শাহানারা জানান, তার ভাই ভ্যানচালক। তার ভাইয়ের ভ্যানে কয়েকজন ছেলে খেজুরবাগ মসজিদ মোড়ে যায়। সেখানে তাদের সাথে অন্য একটি পক্ষের সংঘর্ষের ম‌ধ্যে আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে।

কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন বলেন, ঘটনাটি শোনার পরই আমরা ঘটনাস্থানে যাই। সেখান থেকে গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নেয়া হয়। আজ সকালে সে মারা যায়। ঘটনায় জড়িত দুজনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে এখোনো কোনো মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT