1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। কেশবপুর মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রণীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত। কেশবপুরে Bangla QR ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে ক্যাম্পেইন। কেশবপুর সমাধান সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ। শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন। কয়রার সেরাজুল ইসলাম জাতীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক নির্বাচিত। খুলনা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা মতবিনিময়। কেশবপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সোনাডাঙ্গা থানা শাখা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন।

কেশবপুর মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রণীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

যশোরের কেশবপুরে হাজী আব্দুল মোতালেব মহিলা ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর-২৬) সকালে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের দাতা সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবুল হোসেন আজাদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যারা আজ নতুন করে এই কলেজে ভর্তি হয়েছ, তোমাদের প্রত্যেকেরই সামনে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে এখন থেকেই পড়াশোনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নিয়মিত কলেজে আসতে হবে, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার করতে হবে।”
তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না একজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আবুল হোসেন আজাদ আরও বলেন, ‘তোমাদের সাফল্যের সঙ্গে এই কলেজের সুনামও জড়িয়ে আছে। তোমরা ভালো ফলাফল করলে কলেজের সুনাম বাড়বে, তোমাদের পরিবার গর্বিত হবে। তাই এমন কোনো কাজ করা যাবে না, যাতে নিজেদের পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ভালোভাবে পড়াশোনা করে এই কলেজের সুনাম ধরে রাখতে হবে।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘শিক্ষাজীবনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কে অবহেলা করলে পরে আফসোস করতে হবে। তাই প্রতিদিন কলেজে আসবে, নিয়মিত ক্লাস করবে এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে। তোমাদের স্বপ্ন পূরণে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা নিতে হবে।”
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। মাদক, অপরাধ, অসামাজিক কর্মকাণ্ড ও খারাপ সঙ্গ থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন এবং কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কলেজের শিক্ষক নারায়ণ চন্দ্র দত্ত এবং শিক্ষার্থীদের মধ্যে ইরিন জামান ও সুমী খাতুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী মনিরা হারুন মীম ও পবিত্র গীতা থেকে পাঠ করে সৌমিতা চক্রবর্তী মৌমিতা।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব আবুল হোসেন আজাদ ও বিশেষ অতিথি নিজাম উদ্দিনকে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে কলেজের চার কৃতী শিক্ষার্থীকেও সংবর্ধনা দেওয়া হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; শিক্ষা একজন মানুষকে আদর্শ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
নবীন শিক্ষার্থীদের পদচারণা ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এ অনুষ্ঠানজুড়ে কলেজ প্রাঙ্গনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এর পর নবীন শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ছবিঃ
০৮/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT