1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

কেশবপুরে ৮৭ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবক গ্রেফতার প্রাইভেটকার জব্দ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৬ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কেশবপুরে ৮৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের ব্যবহৃত একটা প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

থানা সূত্রে জানা গেছে, র‌্যাব-৬ যশোরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন- একদল মাদক ব্যবসায়ী শুক্রবার দিবাগত রাতে প্রাইভেটকারে করে ফেন্সিডিল বিক্রি করার উদ্দেশ্যে কেশবপুর পৌরসভার কালাবাসার মোড়ে অবস্থান করছেন। ওই এলাকায় অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকার রেখে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা যশোরের ঝিকরগাছার বাকড়া গ্রামের শিমুল কুমার (২৭), মহেষপাড়ার ইকরামুল হোসেন (২০) ও সাতক্ষীরার দেবহাটার মুন্সিগঞ্জ গ্রামের ইয়াকুব খানকে (৩২) গ্রেফতার করেন এবং অজ্ঞাতনামা একজন পালিয়ে যায়। তাদের ৩ জনের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ প্রাইভেটকার জব্দ করে থানায় আনা হয়।

 

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত ওই ৩ জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোর্পদ করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত প্রাইভেটকার থানা হেফাজতে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT