1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে বুকের উপর তাল পড়ে শিশুর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:

কেশবপুরে গাছ থেকে পাকা তাল পড়ে ভরত রায় (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। ভরত রায় সমাধান সমৃদ্ধি কর্মসূচির বাগডাঙ্গা গ্রামের হরিহর বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশু শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, উপজেলার বাগডাঙ্গা গ্রামের জিতেন্দ্রনাথ সরকারের বাড়িতে মঙ্গলবার সকাল ৭টার দিকে তাল গাছের নিচে বসে শিশু ভরত রায়কে নিয়ে তার মা উষা রায় গরুর বিচালী কাটছিল। হঠাৎ তাল গাছ থেকে একটি পাকা তাল শিশু ভরত রায়ের বুকের উপর পড়ে। এ সময় মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার বৈদ্যনাথ সরকার বলেন, শিশুটির বাবা দাতারাম রায় ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা। মা উষা রায় নিজ এলাকায় ফিরে বাগডাঙ্গা গ্রামের জিতেন্দ্রনাথ সরকারের বাড়িতে থেকে গরুর খামারে কাজ করে। সকালে উষা রায় বাড়ির উঠানে থাকা তাল গাছের নিচে বসে ছেলে ভরতকে নিয়ে বিচালী কাটার সময় পাকা তাল পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
সমাধান সমৃদ্ধি কর্মসূচির সুপারভাইজার (শিক্ষা) সিদ্দিকুর রহমান বলেন, ভরত রায় সমাধান সমৃদ্ধি কর্মসূচির হরিহর বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। গাছ থেকে তাল পড়ে শিশুটির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম।
এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। নিহত ওই শিশুটিকে স্থানীয় শ্মশানে মাটি দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT