1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

কেশবপুরে বিদ্যালয়ের খেলার মাঠে প্রাচীর বন্ধের দাবিতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৪ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর(যশোর)প্রতিনিধি:

দীর্ঘ ৭০ বছর আগের কেশবপুর পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে প্রাচীর বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের খেলার মাঠে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে মাঠটি রক্ষা করার জন্য এলাকাবাসী গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন।মানববন্ধনে বক্তরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই মাঠে খেলাধুলা, ঈদের নামাজ আদায়, বিভিন্ন ধর্মীয় সভা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিদ্যালয়ে সরকারি জমি থেকেও কিছু বেশি জমি দীর্ঘ ৭০ বছর ব্যবহার করা হচ্ছে। কিন্তু কেউ কখনও বাধা দেয়নি। স্কুল কর্তৃপক্ষ কোন ধরনের আলোচনা ছাড়াই মাঠের মধ্য দিয়ে সীমানা প্রাচীর করছে। বিদ্যালয়ের মাঠের অতিরিক্ত জমি সরকার অধিগ্রহণ করে খেলার মাঠটি রক্ষা করে দাবি জানান। এছাড়া তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগ মূহুর্তে এ ঘটনায় এলাকার মানুষের ভেতর অসন্তোষ বিরাজ করছে। এ সময় বক্তৃতা করেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু শাহীন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহরিয়ার হাবিব, লুৎফর রহমান, ফুটবল খেলোয়াড় মাসুম বিল্লাহ, রুহুল আমীন, শামিম রেজা, আমির হামজা আপন, সোহাগ হোসেন প্রমুখ। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে খেলার মাঠের প্রাচীর নির্মাণের কাজ বন্ধ রাখা হয়েছে। সরকারি সার্ভেয়ার দিয়ে পুনরায় পরিমাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT