1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৫০ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর(যশোর):
কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে।
ইউপি সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় ২৩ মে সকাল ১১ টায় পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন। বাজেটে ২০২২-২৩ অর্থ বছরে আয় দেখানো হয়েছে ১ কোটি ০৬ লাখ ৯৪ হাজার টাকা ও ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ০৬ লাখ ৪৬ হাজার টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৪৮ হাজার টাকা। উন্মুক্ত বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোলাম সরদার, প্রবীণ ব্যাক্তি কফিল উদ্দীন, প্রদীপ ব্যানার্জী, ইউপি সদস্য শহিদুল্লাহ, মহিলা আওযঅমী লীগের সালেহা বেগম, যুবলীগনেতা হাদিউজ্জামান জয় প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT