
খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ।
ঐতিহ্যবাহী মুক্তাগাছা প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে।
সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মিলন স্থান প্রেসক্লাবে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এফএমএ সালামের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএসএম আব্দুল মোতালেব, সহ-সভাপতি আবু সালেহ্ মোঃ মুসা, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সরকার, শফিক সরকার,সহ-সভাপতি এমএইচএম মাজহারুল আজাদ বুলবুল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, কার্যকর সদস্য মনোনেশ দাস প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসেন,কার্যকর সদস্য হেলাল উদ্দিন নয়ন, সাংবাদিক ইউসুফ আলী,খালেদ খুররম পারভেজ,তাজুল ইসলাম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।