1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন। খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে কয়রায় গণ সংবর্ধনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু।

কৃষি জমিতে ক্ষতিকর পোকা দমনে আলোর ফাঁদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

কৃষি জমিতে ফসলের অনিষ্টকারী শত্রু পোকা যেমন রয়েছে তেমনি রয়েছে বন্ধু পোকাও নিয়ন্ত্রিত ও অপরিকল্পিত উপায়ে জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে এসব বন্ধু পোকা মারা যাচ্ছে।

 

বগুড়ার শাজাহানপুরে চলতি আমন মৌসুমে ধান ক্ষেতসহ ফসলের বন্ধু ও উপকারী পোকা রক্ষায় কীটনাশক ব্যবহার কমিয়ে ক্ষতিকর পোকা নিধনে আলোক ফাঁদ প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়াতে মাঠে কাজ করছে উপজেলা কৃষি দপ্তর।

 

সোমবার (১১ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা বীরগ্রাম ব্লগে এ আলোর ফাঁদ স্থাপন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা চমন আরা আফরোজ, এইপি মঞ্জুরুল ইসলাম সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

 

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ২৭ টি ব্লগে এ কার্যক্রম শুরু হয়েছে।

 

এ বিষয়ে কৃষি কর্মকর্তা নূরে আলম বলেন, আমন মৌসুমে ধানে রোগবালাই ও পোকার আক্রমণ বেশি হয়। বিশেষ করে ধানের থোড় বের হওয়ার সময় পোকামাকড়ের আক্রমণ বেশি দেখা যায়। এ সময়ে ধানে বাদামি ঘাস ফড়িং, সবুজ ঘাস ফড়িং, পাতা মোড়ানো পোকা, গান্ধী পোকা ও মাজরা পোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকা আক্রমণ করে থাকে। এসব পোকার উপস্থিতি নির্ণয় করতে আমন মাঠে আলোক ফাঁদ ব্যবহার খুবই উপযোগী। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলি জমি থেকে ক্ষতিকর পোকা দূর হবে এবং জমির ফসল বৃদ্ধি পাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT