1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা।

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার, চোর আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ

 

 

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় গরু চোরকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম জানান, কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বুরাপাড়া নিবাসী মোঃ মমিন আলী গত ২৫ আগস্ট বুধবার দিবাগত রাত ১০ টার দিকে তার কালো রংয়ের গরুটি গোয়াল ঘরে রেখে দরজা বন্ধ করে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়েন।রাত আনুমানিক ৩ টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবার সময় দেখেন গোয়াল ঘরের দরজা খোলা, কালো রংয়ের গরুটি নেই।পরে অনেক খোঁজাখুজি করেও গরুটির সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে অবহিত করলে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নির্দেশে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মিরপুর থানাধীন আমলা ব্রীজের পশ্চিম পার্শ্বে জনৈক রেজ্জাকের মুদি দোকানের সামনে থেকে গরুটি উদ্ধার করে। এ সময় চোরকে হাতেনাতে আটক করে পুলিশ।

 

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম জানান, চোরাই গরুটি উদ্ধার করে তার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক চোরকে গরু চুরি মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT