1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

কুলাউড়ায় ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষ : নিহত ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৬৩ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

কুলাউড়ায় ক্যারাম খেলা নিয়ে ঝগড়ার পর সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে এই ঘটনা ঘটে।

 

আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ নভেম্বর) বেলা ১১টায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

 

নিহত ওই কিশোরের নাম ছাব্বির আলী (১৬)। সেই ওই গ্রামের রশীদ আলীর ছেলে।

 

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে ছাব্বির বাড়ির পাশে ক্যারাম খেলতে যায়। এক পর্যায়ে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

 

এ সময় ছাব্বির গুরুতর আহত হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক সহ জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT