1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

কানাইঘাট সীমান্তে পড়ে থাকা সেই দুই লাশ তিনদিন পর উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩২৭ বার পঠিত

তোফায়েল আহমদ রুমেল,কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃঃ

 

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকার ওপারে তিনদিন ধরে পড়ে থাকা দুই বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

 

শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করা হয়।

 

 

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফ আলোচনার মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়। পরে বিএসএফের কাছ থেকে মরদেহ গ্রহণ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

গত বুধবার সকালে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে গুলিবিদ্ধ অবস্থায় কানাইঘাট উপজেলার এড়ালিগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর আলী ও একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেনের পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর বিষয়টি বিজিবি ও পুলিশকে অবগত করা হয়।

 

স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকার ১৩৩১ নম্বর পিলারের কাছ দিয়ে লালটিলা এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান কয়েকজন। রাতের কোন এক সময় বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলিতে তারা নিহত হন। এ ঘটনার পর বৃহস্পতিবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করলেও দুজনের মৃত্যুর কারণ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ঐক্যমতে পৌঁছাতে না পারায় ওইদিন লাশ উদ্ধার হয়নি।

 

 

অবশেষে শুক্রবার বিকেল ৪টায় বিজিবি-বিএসএফ ফের পতাকা বৈঠক করে। ওই বৈঠকের পর বিএসএফ লাশ দুটি উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT